ছবি: সংগৃহীত
সারাদেশ

পর্যটকবাহী বাসে গুলি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পর্যটকবাহী বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। এতে আহত হয়েছেন মেহাইচিং মার্মা ও য়ইচিংনু মার্মা নামে দুই নারী।

সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা নামক এলাকায় শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার পুয়াইতি মুখপাড়ায় ১৯ জনের একটি দল রুমার বগা লেক থেকে ভ্রমণ শেষে নিজ এলাকায় ফিরছিলেন। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপায় পৌঁছলে সন্ত্রাসীরা বাস লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে বাসে থাকা দুই নারী আহত হন। পরে কিছু দূরে গিয়ে বাসের যাত্রীরা নেমে বাঙ্গাহালিয়া বাজারে আশ্রয় নেন।

সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আহত দুই নারীকে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে- স্থানীয় সন্ত্রাসী গ্রুপ জেএসএস মূল দলের সদস্যরা প্রতিপক্ষের গ্রুপ ভেবে বাস লক্ষ্য করে গুলি ছুড়েছে। এ সময় তারা প্রায় ১৪০-১৫০ রাউন্ড গুলি ছোড়ে। ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করেছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরওয়ার বলেন, পুলিশ সদস্যরা এখনো ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে তদন্ত কাজ শেষে বিস্তারিত জানা যাবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা