ছবি: সংগৃহীত
সারাদেশ

অসুস্থ সন্তানকে দেখতে যাওয়া পথে বাবার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: জেলার ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় হিলি বন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাহাজোত আলী (৪০) মারা গেছেন। তিনি তার অসুস্থ সন্তানকে দেখতে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় কাস্টমসের আরও দুজন আহত হয়েছেন।

উপজেলার ঢাকা মোড় রেলক্রসিং এলাকায় শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহাজোত আলী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সুলতান আলীর ছেলে।

আহত হিলি বন্দর কাস্টমসের পরিদর্শক আমিনুল ইসলামের (৫৫) বাড়ি রংপুর এবং সিপাহী হরিশ চন্দ্র রায়ের (৩৯) বাড়ি নীলফামারী।

ফুলবাড়ী থানার ওসি আশরাফ ইসলাম জানান, সাহাজোত আলী হিলি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি সন্তানের অসুস্থতার কথা শুনে বিকেলে মোটরসাইকেল যোগে রওনা হন। তার সঙ্গে দুই সহকর্মী ছিলেন। পথে ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি

দেশে বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়ে...

এবার নিজের তৈরি নিয়ম ভাঙলেন নেপালের প্রধানমন্ত্রী

বিদেশি রাষ্ট্রদূত ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক না করার নিজের...

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের কর্মসূচি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী...

মন্ত্রিসভায় যুক্ত হবে নতুন দুই সদস্য, কাল হতে পারে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা