সারাদেশ

বাসচাপায় সেনাসদস্য নিহত

বগুড়ায় প্রতিনিধি: বাসচাপায় শামীম হোসেন (৩৩) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য মারা গেছেন। এসময় তার শিশুপুত্র রেদওয়ান (৭) আহত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বগুড়ার শাহাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা বন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সেনা সদস্য শামীমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত নয়টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মাঝিড়া সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। শাহাজাহানপুর থানা পুলিশ বাসচালক আজাদ মোস্তফা (৪০) ও সুপারভাইজার আমিনুল ইসলামকে আটক করেছে।

থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে মাঝিড়া সেনানিবাস এলাকায় নিহত শামীম তার ছেলেকে সঙ্গে নিয়ে বাইসাইকেলে যোগে যাচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের বাসটি শামীমের সাইকেলে ধাক্কা দেয়। এতে শামীম বাসের নিচে চাপা পড়েন ও তার ছেলে ছিটকে মহাসড়কে পড়ে যায়।

শাহাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নান্নু খান বলেন, আটক চালক, সুপারভাইজার ও জব্দ বাসটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা