সারাদেশ

স্বামী করলেন ধর্ষণ, স্ত্রী কেটে দিলেন চুল

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী ভুক্তভোগী গৃহকর্মীকে উল্টো অপবাদ দিয়ে হাত বেঁধে বেধড়ক পিটুনি ও মাথার চুল কেটে দেয় বলেও অভিযোগ করা হয়েছে। গৃহকর্মীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে গৃহকর্মীর সঙ্গে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দেলোয়ার হোসেনকে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে দেলোয়ারের স্ত্রী লিপি বেগম।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুচ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে ভুক্তভোগীকে মারধর করে তাড়িয়ে দেয়া হয়। বিভিন্ন জায়গা খোঁজ করে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় বাড়িওয়ালা দেলোয়ার ও তার স্ত্রী লিপি বেগমসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা