ফাইল ছবি
সারাদেশ

রোববার থেকে সুনামগঞ্জে বাস ধর্মঘট 

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সড়কে চাঁদাবাজির প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়ন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-ঢাকা সড়কের দূরপাল্লার বাস আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকার তেমুখি স্থানে সিলেট পরিরহন সমিতির নামে বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বারবার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি অভিযোগ দেয়ার পর শ্রমিকদের মারপিটের ঘটনাও ঘটাচ্ছে এসব চাঁদাবাজরা। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য আগামীকাল সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এসব চাঁদাবাজদের বেআইনি এ দৌরাত্ম্য বন্ধ করা না হলে, স্থানীয় সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানান জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিক ইউনিয়নের নেতারা সিলেটের বাইপাস সড়কে চাঁদাবাজির বিষয়টি আমাকে জানিয়েছিলেন। আমি তাদের সিলেটে পুলিশ কর্মকর্তাদের জানানোর পরামর্শ দিয়েছিলাম। যেহেতু বিষয়টি আমার জেলার মধ্যে নয়, এজন্য আমাদের পক্ষে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। শ্রমিকদের ধর্মঘটে যাত্রীরা হয়রানিতে পড়বেন।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা