সারাদেশ

মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিনহাজ উদ্দিন (৪৫)। তিনি উপজেলার বাহাদুরপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দেওয়ার বাজার এলাকায় দীর্ঘদিন যাবত হোটেল ব্যবসা করতেন নিহত মিনহাজ। আজ দুপুরে দেওয়ার বাজারে হোটেলে এসে মাদক সেবনের জন্য আগুন চায় তুহিন ও রিপন নামে দুই যুবক। মিনহাজ মাদক সেবন না করার জন্য ওই দুই যুবককে নিষেধ করে। এক পর্যায়ে ওই দুই যুবক ক্ষিপ্ত হয়ে মিনহাজকে এলোপাতাড়িভাবে মারপিট করে। পরে মিনহাজ মাটিতে পরে যায় । তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুই যুবক পালিয়ে যায় । এসময় আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মিনহাজের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহতর ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা