ছবি: সংগৃহীত
সারাদেশ

‘দাম বাড়াতে কোনো অজুহাত লাগে না’

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় সবজি, মাছ ও চিনির দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৪০-৫০, ঢেঁড়স ২০-৩০, ঝিঙে ৩০, উচ্ছে ৬০, কুশি ৪০, আলু ২০, দেশি পেঁয়াজ ৪৫-৫০, কাকরোল ৪০ টাকা, পেঁপে ২০, মুলা ৪৫-৫০, পটল ২০-২৫, মিষ্টিকুমড়া ৩০ ও কাঁচাকলা (প্রতি হালি) ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে সবচেয়ে বেশি দাম বেড়েছে মাছের। প্রতি কেজি ইলিশ মাছ ৩৫০-১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেই সঙ্গে পার্শে মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, চিংড়ি ৪৫০-৮০০ টাকা, ট্যাংরা ৪০০ টাকা, রুই ২০০-৪০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, ভেটকি সাইজভেদে ৪৫০-৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এছাড়া দাম নির্ধারণের পরও বাজারে ৭৫ টাকার চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিন বৃষ্টি থাকায় সবজিক্ষেতের ক্ষতি হয়েছে। তাই সবজির দাম বেড়েছে।

নগরীর ময়লাপোতায় কেসিসির বাজারের নিয়মিত ক্রেতা মুর্শিদা আনজুম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজারে সবজি ও মাছের দাম বেড়ে গেছে। দাম বাড়াতে বিক্রেতাদের কোনো অজুহাত লাগে না। যখন তখন যে কোনো পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের বিপাকে ফেলেন তারা।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা