সারাদেশ

যশোরে ইভ্যালির বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম চঞ্চল নামে এক গ্রাহক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে যশোরের কোতোয়ালি মডেল থানায় জাহাঙ্গীর আলম চঞ্চল নামে ওই গ্রাহক থানায় প্রতারণার অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ বলা হয়েছে, গত ২৯ মে ভোর রাত ৩টার দিকে ইভ্যালি থেকে এক লাখ ৩০ হাজার ১৪০ টাকা দিয়ে ভারতীয় বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল কেনার জন্য টাকা দিয়েছিলেন জাহাঙ্গীর আলম চঞ্চল। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হলেও পণ্যটি ডেলিভারি দেওয়া হয়নি। তাদের হটলাইন নম্বরে যোগাযোগ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এভাবে দিনের পর দিন প্রতিষ্ঠানটি প্রতারণা করে আসছে।

আর আরও বলেন, ইভ্যালি ডটকমের চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পণ্য কিনতে ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার ১৪০ টাকা দিয়েছি। টাকা পরিশোধের সাড়ে তিন মাস হলেও আমার মোটরসাইকেলটি এখনো পাইনি। বিভিন্ন সময় তাদের হটলাইনে ফোন দিলে পণ্যটি দ্রুতই পাঠানো হবে বলে জানানো হয়। তবে এখন ফোন দিলে আর রিসিভ করে না। তাই শেষমেষ বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা করেন। মামলা পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‍্যাব। পরে
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির সিইও মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড আদেশ দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা