সারাদেশ

জামালপুরে তিন ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাদরাসার মুহতামিম ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গতকাল রোববার ( ১২ সেপ্টেম্বর) ভোরে জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার এলাকার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই তিন শিক্ষার্থী গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়স্থ বাংলা বাজার এলাকালার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

দারুত তাক্বওয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ ওই তিন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মাদরাসাটি আবাসিক হওয়ায় শিক্ষার্থীরা রাতে মাদরাসা কক্ষেই থাকে। ঘটনার দিন ভোর রাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই নিখোঁজ শিক্ষার্থীরাও নামাজ পড়তে প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খোঁজে পাওয়া যায়নি।

গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল জানিয়েছেন, ছাত্রী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

নিখোঁজ মীম আক্তারের মা হাসিনা বেগম জানিয়েছেন, মীম আক্তার গত এক বছর ধরে ওই মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ১৫ দিন আগে মীমকে মাদরাসায় রেখে আসি। রোববার দুপুরে মাদরাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন। মেয়ের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন বলেন, গত ৯দিন আগে মেয়েকে মাদরাসায় রেখে আসি। এখনও মেয়ের সন্ধান পাইনি।

নিখোঁজ সূর্যবানুর বাবা সুরুজ্জামান জানিয়েছেন, গত ১৫ দিন আগে মেয়েকে মাদরাসায় রেখে আসি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মিলছে না।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা