সারাদেশ

মেট্রোরেলের ইঞ্জিন-বগি নিয়ে মোংলায় এম.ভি কোরাল

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মেট্রোরেলের আরও চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়ে এম.ভি প্রেসার্স কোরাল নামের ওই বিদেশি জাহাজ। এরপর দাপ্তরিক কাজ শেষে বগি ও ইঞ্জিন খালাসের কাজ শুরু হয়।

স্থানীয় শিপিং এজেন্ট অ্যানসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, গত ২৫ আগস্ট জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জামও এসেছে।

এর আগে ৩১ মার্চ এম.ভি এস.পি.এন ব্যাংকক জাহাজে ছয়টি বগি, ৫ মে এম.ভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি ও ২০ জুলাই এম.ভি হরিজন-৯ জাহাজে ১০টি বগি ও দুটি ইঞ্জিন খালাস হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা