সারাদেশ

সিলেটে আজমল হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের বিয়ানীবাজারে আজমল হোসেন হত্যা মামলায় দুইজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ সেপ্টেম্বর ) দুপুরে এ আদেশ দেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৩য় আদালত মো. মিজানুর রহমান ভূঁইয়া।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গুলসা গ্রামের বিজয় কান্তির ছেলে অপুদাস ও একই উপজেলার কুতুবনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে রুহেল আহমদ কালা।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩০ জানুয়ারি সিলেটের শাহজালাল উপ শহরের বাসা থেকে নিজ বাড়ি বিয়ানীবাজারের জলঢুপ গ্রামে যান আজমল হোসেন। এলাকায় তিনি একটি মাদরাসা গড়ে তুলেছেন। মাদরাসার কাজের জন্য তিনি ৫০ হাজার টাকা সঙ্গে করে নিজ বাড়িতে অবস্থান করেছিলেন। ৩ ফেব্রুয়ারি সকালে ওই মাদরাসার শিক্ষকরা বাড়িতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজন আসামিকে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মি...

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গু...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চ সতর্কতা’ জারি রাখল কানাডা

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা স...

পিরোজপুরে নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধানমালা দ্রুত চূড়ান্তের দাবিতে স্মারকলিপি

খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা