সারাদেশ

কুয়াকাটায় ১৫ জেলেসহ ট্রলার ডুবি

নিজস্ব প্রতিনিধি, কুয়াকাটা: কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

রোববার দুপুরের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট বরাবর ৫০০ গজ দূরত্বে সমুদ্রে নাম বিহীন ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা ১৫ জেলের সবাইকে এক ঘন্টা ভেসে থাকার পর অন্য ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের।

কুয়াকাটা সৈকতে ঢাকা থেকে ভ্রমণে আগত পর্যটক প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, আমি এবং আমার সঙ্গীরা সমুদ্রে গোসল করছিলাম। এমন সময় ঢেউয়ের ঝাপটায় মাছধরা ট্রলারটি উল্টে যেতে দেখেছি। অন্তত একঘন্টা পর অপর একটি মাছধরা ট্রলার গিয়ে ওই ট্রলারের জেলেদের উদ্ধার করে নিয়ে আসে।

নিমজ্জিত ট্রলারের মাঝি আলী হোসেন জানান, গত শুক্রবার তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর সমুদ্র উত্তাল হলে তারা মাছধরা বিরত রেখে পায়রা সমুদ্র বন্দর মোহনা সংলগ্ন হাইরের চরে ট্রলার নোঙ্গর করে রাখে।

রোববার সকাল থেকে সমুদ্র আরও উত্তাল হলে সেখানে টিকতে না পেরে মৎস্য বন্দর মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেয়। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট বরাবর এলে প্রচন্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিমজ্জিত হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ সামরিক কর্মী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে রো...

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা