সারাদেশ

নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্বামী ও স্ত্রী হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।

জানা গেছে, কয়েকদিন আগে মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা। রোববার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসলে নামেন। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তারা ডুবে যান। পরে স্থানীয়রা খোঁজ করেও তাদের উদ্ধারে ব্যর্থ হন। বিকেল ৫টার দিকে ডুবুরিরা রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা