সারাদেশ

 প্রথম দিনেই শ্লীলতাহানির শিকার ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: করোনায় দীর্ঘ ৫৪৪ দিন বন্ধ থাকার পর স্কুল খোলার প্রথম দিনেই সিরাজগঞ্জের তাড়াশে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। অভিযুক্ত বখাটে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরীয়া গ্রামের আব্দুল মজিদের বখাটে ছেলে আতিকুল ইসলাম আতিক (২২)।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১টার দিকে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র জানায়, উপজেলার একটি বিদ্যালয়ের ওই শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার্থী। সকালে সে ক্লাস করতে স্কুলে যায়। স্কুল শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বখাটে আতিকুল ইসলাম আতিক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় স্কুলছাত্রীর চিৎকার করলে তার সঙ্গে থাকা সহপাঠীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে আতিক স্কুলছাত্রীর মুখ অ্যাসিডে ঝলসে দেবেন ও সহপাঠীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে ওই স্কুলছাত্রী ও তার সহপাঠীরা স্কুলে ফিরে গিয়ে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানান। পরে কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রীর অভিভাবক তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, স্কুলছাত্রী ও তার সহপাঠীরা আমার অফিসে এসে শ্লীলতাহানির অভিযোগ করে। আমি তাৎক্ষনিকভাবে বিষয়টি থানার ওসিকে দ্রুত ওই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিয়েছি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, আমি ওই স্কুলছাত্রীর অভিযোগটি গ্রহণ করে থানার সেকেন্ড অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা