সারাদেশ

পটুয়াখালিতে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: পটুয়াখালীতে বাস মালিক ও অটোরিকশাচালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধার এ ঘোষণার পরপরই জেলার অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা ও কুয়াকাটায় আসা পর্যটকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বসাক বাজার এলাকায় বাস মালিক সমিতির চেকপোস্টে অটোরিকশা ও অটোবাইক শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ বেলা ১১টায় মানববন্ধন করেন চালকরা। মানববন্ধনের খবর পেয়ে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ও অটোরিকশা বন্ধ ও সরকারি নিয়মানুযায়ী বিআরটিসি বাস চলাচলের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি। এতে চরম বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

যাত্রী মো. করিম হাওলাদার বলেন, আমি বরিশাল থেকে এসেছি, কলাপাড়া যাবো। পটুয়াখালী এসে আমাকে বাস থেকে নামিয়ে দিয়েছে। অনেক দূরের পথ এখন আমি কীভাবে যাবো?

পর্যটক রুশান বিল্লা বলেন, আমি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। শুক্র ও শনিবার দুইদিনের ছুটি, তাই কুয়াকাটা যাচ্ছিলাম। দুপুরে বরিশাল থেকে বাসে উঠেছি পটুয়াখালী এসে নামিয়ে দিয়েছে। এখন কোনোদিকে যাওয়ার ব্যবস্থা নেই।

এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বিকালে জেলা প্রশাসকের দরবার হলে আমাদের বসার কথা রয়েছে। সেখানে আমাদের দাবি মানা না হলে বাস চলাচল বন্ধ থাকবে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আমাদের প্রতিনিধি ও পুলিশ সুপারের প্রতিনিধি বাস মালিক ও অটোরিকশাচালকদের নিয়ে বসে দ্রুত সমস্যার সমাধান করা হবে।


সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা