সারাদেশ

সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ১২ দিনের ব্যবধানে আবারও ভেসে এলো এক মৃত ইরাবতি ডলফিন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সৈকতের ফরেস্ট ক্যাম্প পেয়েন্টে ডলফিনটি ভেসে আসে।

স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। এর আগে মৃত ভেসে আসা ডলফিনের মধ্যে এটিই সবচেয়ে বড়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশনায় ডলফিনটি মাটি চাপা দেয়া হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় একটি ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতি ডলফিন ভেসে আসে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা