সারাদেশ

নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় জেলা সদরের পৌরভবন সংলগ্ন একটি বাস কাউন্টার থেকে নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে পুলিশ। আটকরা দুটি পরিবারের সদস্য।

তারা হলেন- মো. কবির হোসেন (২১), তার স্ত্রী জোবাইদা বেগম (২০), তাদের মেয়ে সুমাইয়া (১), কক্সবাজার কুতুপালং ক্যাম্পের মো. ফয়জুল ইসলাম (৩৯), তার চাচাতো ভাই আবু তাহের (২০), স্ত্রী মোছা. রেনু আরা বেগম (৩০), তাদের পাঁচ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬) ও নজরুল ইসলাম (৪)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া জানান, আটকরা পঞ্চগড় থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বাস কাউন্টারে যান। তারা পঞ্চগড়ে এসে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা আপাতত থানায় আছেন। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা