-ফাইল ছবি
সারাদেশ

খুলনায় কাপড়ের শো-রুমে আগুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা শহরের সোনাডাঙ্গা ম‌জিদ স্মরণীর র‌হিম প্লাজার আল-আকসা মার্কেটের একটি শো-রুমে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। বৃহস্প‌তিবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় আর্টিস্ট ফ্যাশনের শো-রুমে এ আগুন লাগে। সকাল ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সা‌র্ভিসের সদস্যরা।

সকাল সোয়া ৭টায় ই‌জিবাই‌কে ক‌রে টুটপাড়ার দি‌কে যা‌চ্ছি‌লেন বাদল খান না‌মে এক ব্যক্তি। তখন তি‌নি আ‌র্টিস্ট ফ্যাশনের শো রু‌মে আগুন দেখ‌তে পান। তি‌নি সঙ্গে সঙ্গে ৯৯৯ ফোন দেন। আগুন লাগার আধঘণ্টা প‌রে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা ঘটনাস্থ‌লে পৌঁছান। আগু‌নে তীব্রতা অ‌নেক ছিল।

আর্টিস্ট নামক ওই শো-রুমের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, সকালে বাড়িতে ছিলাম। পৌনে ৮টার দিকে মোবাইলে কল দিয়ে জানানো হয় দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে এসে দেখি আগুন জ্বলছে। দোকানের সব মালামাল পুড়েছে। এখানে সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু এসে তাকেও দেখছি না। তিনি থাকলে এত ক্ষতি হতো না।

ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার কায়েসুজ্জামান বলেন, সকাল পৌনে ৮টায় সংবাদ পেয়ে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। পরবর্তীতে আরও ২টি ইউনিট যুক্ত হয়। চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও কাপড়ের শো-রুম হওয়ায় কাপড়ের ভাজে ভাজে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে চারটি ইউনিট ও মেডিকেল টিম মিলিয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। কাপড়ের শো-রুম ছিল। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়া ছিল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা