সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে গলা কেটে খুন

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার তারার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাভারের রাজাশনের মহিউদ্দিন মোল্লার মেয়ে রুমা (২৭)। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাদে বেশির ভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।

পুলিশ জানায়, "গতকাল রাতে রুমা খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে না ওঠায় তাকে ডাকতে যায় পরিবারের সদস্যরা। এ সময় তারা তার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।"

সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল বলেন, "নিহত গৃহবধূ রুমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে কারণ ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।"

সান নিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা