সারাদেশ

উল্টা-পাল্টা হাত তুলে ফাঁসলো ৬ যুবক

ময়মনসিংহ প্রতিনিধি: আদালতে একটি মামলার জামিন শুনানি চলছিল। মূল আসামির বদলে হাজির ছিলেন ৬ যুবক। এসময় একেক করে আসামিদের নাম ডাকা হচ্ছিল। একজনের নাম ডাকা হলে একসঙ্গে দুইতিন আসামির হাত তুলেন। প্রত্যেক আসামির নাম ডাকার সময় এমনটা হচ্ছিল। এতে বিচারকের সন্দেহ হলে ৬ যুবক আটক হন।

বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন

রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করা হয়। আটকরা হলেন কিশোরগঞ্জের তাড়াইলের সোহেল মিয়া (৩০), ময়মনসিংহের নান্দাইলের ওয়ালিউল্লাহ (২৬), রফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৩০) ও নুরুল্লাহ (২৮)।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, আদালতের ৫ম তলায় বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এদিন তিনি নান্দাইলের একটি মামলার পলাতক ৫ আসামির জামিন শুনানি করছিলেন। তবে পলাতক পাঁচ আসামি হাজির না হয়ে তাদের বদলে অন্য পাঁচজন এজলাসে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানির সময় আসামির নাম ডাকা হলে একসঙ্গে একাধিক ব্যক্তি হাত তোলেন। পরে আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা উল্টাপাল্টা উত্তর দিতে থাকে ও পরিচয়পত্র দেখা বললে সেটিও দেখাতে তারা ব্যর্থ হন। এতে বিচারকের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন ও তাদের আসল পরিচয় দেন। পরে তাদের আটক করে থানায় এনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা