সারাদেশ

৬ কেজি ওজনের শিশুর জন্ম

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরে ছয় কেজি ২০০ গ্রাম ওজনের শিশু জন্ম দিয়েছেন শেফালী (২৮) নামের এক মা।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে শেরপুর শহরের জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম হয়।

শেফালী শ্রীবরদী উপজেলার দোহারপাড় এলাকার সজল মিয়ার স্ত্রী। এর আগে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় আরও দুই সন্তানের জন্ম দিয়েছেন।

জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে ওই হাসপাতালের ২০৩ নম্বর কক্ষে ভর্তি হন শেফালী। বিকেল ৫টা ১০ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে ছয় কেজি ২০০ গ্রাম ওজনের একটি মেয়ে শিশুর জন্ম দেন তিনি।

ওই হাসপাতালের অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন জানান, শিশুটির ওজন ছয় কেজি ২০০ গ্রাম যা গড় ওজনের চেয়ে অনেক বেশি। গর্ভবতী অবস্থায় ওই নারী সুষম খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা