সারাদেশ

চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো নতুন করে শনাক্ত হয়েছে ১৪০ জন। বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে নগরের ৩ জন আর বাকি ২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৭ জনে। তার মধ্যে ৬৯২ জন নগরের আর ৫৪৫ জন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জনসূত্রে আরও জানা যায়, শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৮৯ জন নগরের আর ৫১ জন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯ হাজার ৬২৬ জনে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে ৭২ হাজার ৪২৩ জন নগরের আর ২৭ হাজার ২০৩ জন উপজেলার বাসিন্দা। ২৪ ঘণ্টায় ৮ উপজেলায় শনাক্ত হয়েছে ৫১ জন। তার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাউজান উপজেলায়। যেখানে ২৪ ঘণ্টায় ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা