সারাদেশ

চাঁদপুরে শনাক্ত ৪৬, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক, চাদঁপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪৮০ জনে এবং মৃতের সংখ্যা ২৩০ জনে দাঁড়িয়েছে। চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্ত ৪৬ জনের মধ্যে চাঁদপুর সদরের ১৫ জন, হাইমচর, মতলব দক্ষিণ ও কচুয়ার পাঁচজন করে, ফরিদগঞ্জের ৭, মতলব উত্তরের ২, ও শাহরাস্তির ৭ জন রয়েছেন।

একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ১০০ জন। তাদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৮ জন, ফরিদগঞ্জের ১৮, হাজীগঞ্জের ৭, মতলব দক্ষিণের ১, কচুয়ার ৬, হাইমচরের ১৫, শাহরাস্তির ৮ ও মতলব উত্তরের ১৭ জন।

এদিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে শাহিদা বেগম (৫৫) নামের একজন মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৭৭৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৫ জন।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা