সারাদেশ

সেপটিক ট্যাংকের ভেতরে নেমে ২ শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার হরিণারায়নপুর ইউনিয়ন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিণারায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মণ্ডলের ছেলে আবদুল হান্নান। অপরজন একই এলাকার পবন আলীর ছেলে শাকিল আহম্মেদ।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রামের বক্কর কসাইয়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য প্রথমে হেলপার শাকিল সেপটিক ট্যাংকের মধ্যে নামেন। বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে রাজমিস্ত্রি আবদুল হান্নান তাকে খোঁজার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। অনেকক্ষণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকের মধ্যে নেমে দেখেন ২ জনই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন।

তিনি আরও জানান, পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


সান নিউজ/ জেআই/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা