সারাদেশ

দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে আফিফা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত আফিফা উপজেলার মল্লিকবাড়ি এলাকার ওয়াহিদুল ইসলামের মেয়ে এবং মল্লিকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, দুপুরে শিশু আফিফাকে নিয়ে ঘুমিয়েছিলেন তার মা। এক পর্যায়ে আফিফার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে বিছানার পাশে রাখা দোলনায় খেলছিলো। এ সময় দোলনার প্লাস্টিকের রশিতে তার গলায় ফাঁস লেগে যায়। কিছুক্ষণ পর শিশু আফিফার মা ঘুম থেকে উঠে মেয়েকে রশি প্যাঁচানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা