সারাদেশ

বরিশালে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে করোনায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনায় ৫ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

শুক্রবার (২৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে আরটিপিসিআর ল্যাবে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪২ জন। শনাক্তের হার ১৭ দশমিক ২৭ শতাংশ।

ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৩৮ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৪৯ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ২১৭ জন।

এছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭১ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১০৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫০২ জন।

অন্যদিকে ভোলায় নতুন ৪১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৩৩৮ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৪২৬ জন।

এছাড়া পিরোজপুরে নতুন ১৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩৯ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪১ জন।

অন্যদিকে বরগুনায় নতুন ১৬ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯০ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫ জন।

এছাড়া ঝালকাঠিতে নতুন ৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯ জন।

এ ব্যাপারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ১৩ জন ভর্তি হন। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ১১৪ জন চিকিৎসাধীন রোগী আছেন। তাদের মধ্যে ৩৬ জনের করোনা পজিটিভ, ৭৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৯১ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পজিটিভ ও ১৩৮ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন উপসর্গ ও একজন করোনা রোগীসহ মোট ৪ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এছাড়া ভোলা সদর হাসপাতালে দুজন এবং বরিশাল জেনারেল হাসপাতালে দুজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা