সারাদেশ

রামেকে সর্বনিম্ন চার জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগে ১২ জুন সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়েছিল। টানা ৭৫ দিন পর মৃতের সংখ্যা এখানে চারজনে নেমেছে। গত ৬ জুন হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছিল। এরপর টানা ৮১ দিন বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা সাতজনে নামে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

এর মধ্যে রাজশাহীর দুজন করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত চারজনই পুরুষ। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ৩২০ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৯২ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪১৮টি।

বৃহস্পতিবার র‌্যাপিড অ‌্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে রাজশাহী জেলার ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ১৪ দশমিক ২৪ শতাংশ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা