সারাদেশ

কৃত্রিম ভিড় তৈরি করে স্বর্ণের চেইন ছিনতাই, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে আটটি স্বর্ণের চেইন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই নারীসহ স্বর্ণ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা মৃত সানু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), হাছন আলীর ছেলে মো. আরাফাত আলী ওরফে কাপ্তান (৫০), মুর্শিদ কামালের স্ত্রী মোছা. ছাহেরা খাতুন (৪০) ও রঙ্গু মিয়ার স্ত্রী মোছা. নারগিছ বেগম (৩৫)।

ওসি মো. সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর বাঘামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন স্থানে জনবহুল এলাকায় কৃত্রিম ভিড় তৈরি করে যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে দ্রুত পালিয়ে যেতেন। পরে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা