সারাদেশ

কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি,কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পিকআপ চালক নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিগ্রামের সাইফুল ইসলামের ছেলে আঙ্গুর ইসলাম (২২) ও নাগেশ্বরীর নেওয়াশী গোবর্দ্ধনকুটি মোল্লাপাড়া গ্রামের শাজাহান আলী তালুকদারের ছেলে শহিদুল ইসলাম তালুকদার শাহীন (৪৫)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলের হাট-বাজারের পাশে নিমাইয়েরপাট কালীমন্দির সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় তাদের।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে পুলিশের নিয়মিত টহল চলাকালে স্কুলের হাট-বাজারের পাশে নিমাইয়েরপাট কালীমন্দির সংলগ্ন এলাকায় নীল রংয়ের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৭১) দেখে সন্দেহ হয়। এ সময় সেটিকে থামিয়ে তল্লাশি করা হলে পিকআপের কেবিনের পিছনের সিটের নিচে থাকা ২ পোটলায় ২০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা