সারাদেশ

আদিরূপে ফিরছে পানাম নগর

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘ইতিহাস ঐতিহ্যের নগরী পানাম নগরীকে আদিরূপে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। পানাম নগরীকে সাজাতে কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ জন্য ডিজিটাল ড্রইং ডকুমেন্টেশন কাজ করা হয়েছে। ইতোমধ্যে পানাম নগরের গবেষণামূলক পাইলটিং কাজের জন্য ১৩ নম্বর ভবনের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।’

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগরী পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।

বরিশালের ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঘটনাটি দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এখন সমঝোতা হয়েছে।’

পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির...

অধিবেশন না থাকলে ওকালতি করি: ফজলুর রহমান

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...

জুলাই শহীদদের ডকুমেন্টারি কেন্দ্র করে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা