সারাদেশ

বিষে মরলো ১০ লক্ষাধিক টাকার মাছ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের রবিউল ইসলাম ডালিমের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রবিউল ইসলাম ডালিম ওই গ্রামের আলাউদ্দীন মাস্টারের ছেলে।

জানা গেছে, ১২ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে রবিউল ইসলাম ডালিমের। ঘেরে ১০ লক্ষাধিক টাকার রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ ছিলো। বুধবার রাতে ঘেরের বাসায় ছিলেন তিনি। রাতে ঘেরের বাঁধে সবজির বাগানে কিছু শব্দ শুনতে পান। এর কয়েক ঘণ্টা পর দেখেন ঘেরের মাছগুলো ছটফট করছে। ঘণ্টাখানেক পরেই মাছ মরতে শুরু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঘেরে বিষ দেয়ার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা