সারাদেশ

নেত্রকোনায় ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি,নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৪৪০ পিস ভারতীয় জামদানি, লতিকা ও শানজানা শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা দিকে উপজেলার সদর ইউনিয়নের বারমারী বিওপির নায়ের সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে ফান্দা নামক স্থান থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা