সারাদেশ

বরিশালে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে তিন জন এবং করোনায় বাকি তিন জন মারা গেছেন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৩৩ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২০ দশমিক ৮০ শতাংশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৩৭ জন। এ পর্যন্ত এই জেলায় ১৭ হাজার ৬৭৭ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৮ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ২১৫ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৪ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৭২ জন।

ভোলায় নতুন ৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ২৯৭ জন। ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৭৮ জন।

পিরোজপুরে নতুন ৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৬১৩ জন।

বরগুনায় নতুন ১২ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৫ জন। ঝালকাঠিতে নতুন ১২ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ১১২ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ, ৮১ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৯২ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৪০ জন পজিটিভ ও ১২৯ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৩ হাজার ২৩৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪০ জন এবং সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৫৩৫ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা