সারাদেশ

মমেক থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসক চৌধুরী আরেফিনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে হাসপাতালের মিলন হলের ২০৭ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহ কামাল বলেন, মঙ্গলবার (২৪ আগস্ট) রাতের দায়িত্ব শেষে সকালে মিলন হলের কক্ষে এসে দরজা ভেতর থেকে আটকে ঘুমান আরেফিন। এরপর সারাদিন দরজা না খোলায় অন্যদের সন্দেহ হয়। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সেখানে যান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় বিছানায় তার মরদেহ পড়ে আছে। এ সময় তার পাশে ঘুমের ইনজেকশন ও বেশ কিছু সিগারেটও পাওয়া যায়। জানা গেছে, তিনি নিয়মিত ঘুমের ওষুধ গ্রহণ করতেন।

শাহ কামাল আকন্দ আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল মর্গে রাখা হয়েছে।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, কীভাবে তার মৃত্যু হলো সেটি পুলিশের তদন্তে জানা যাবে। তার মৃত্যুতে হাসপাতালের সংশ্লিষ্ট সবাই শোকাহত।

জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার চৌধুরী মোস্তফা আলীর ছেলে চৌধুরী আরেফিন। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। চলতি বছরের মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা