সারাদেশ

সরকারি গুদামে পচা চাল, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর সদর উপজেলার খাদ্যগুদাম কর্মকর্তা মফিজ উদ্দিনসহ পাঁচজনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। পচা চাল সরবরাহ এবং সেই চাল গ্রহণের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) এ মামলা করেন নাটোর সদর থানায় পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন।

মামলার অন্য অভিযুক্তরা হলেন- সদর উপজেলার খাদ্যগুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম, নিরাপত্তা প্রহরী আবু তৈয়ব, চাল সরবরাহকারী বেলালুজ্জামান বেলু ও মধু।

জানা গেছে, গত ১২ আগস্ট নাটোর সদর উপজেলা খাদ্যগুদামে তিনটি চালকলের নামে ৫৯১ বস্তা পচা চাল সরবরাহ করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ওই চাল জব্দ করেন।

এ ঘটনায় সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন ১২ আগস্ট সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৩ আগস্ট জিডিটি মিস কেস হিসেবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালতে পাঠানো হয়। আদালত ২৩ আগস্ট মিস কেসটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা