সারাদেশ

পদ্মার পানি কমছে

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি পয়েন্টে পদ্মার পানি কমেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডারদের তথ্য মতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে গত কয়েকদিনে পদ্মার পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও বেড়িবাঁধের নিচের এলাকাগুলো প্লাবিত হয়েছে। ফলে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ১০ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী রয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার উপরে রয়েছে। এছাড়া পাংশা সেনগ্রাম পয়েন্টে ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার উপরে রয়েছে এবং সদরের মহেন্দ্রপুর পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার নিচে রয়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, পদ্মার পানি কমতে শুরু করেছে। যারা পানিবন্দী রয়েছে তাদের তালিকা করে সহায়তা দেয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে নির্মিত &l...

স্পেনে দাবানল, কোটি টাকা নিয়ে হাজির মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত মানু...

৩ টন বোমার শক্তি নিয়ে আজ চাঁদে আছড়ে পড়বে রকেটের ধ্বংসাবশেষ

মহাকাশে ভেসে থাকা মানুষের তৈরি একটি রকেটের পরিত্যক্ত অংশ আজ বুধবার (৫ আগস্ট)...

ঢাকায় আজ যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক...

সিটি করপোরেশন চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা   

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তাধীন চারজন সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা