সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার কাহালুতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার দায়ে আব্দুর রাজ্জাক (৪৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরের দিকে এ রায় দেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নুর মো. শাহরিয়ার কবির।

আসামি আব্দুর রাজ্জাক কাহালু উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক তার প্রথম স্ত্রী এলেমা বিবিকে ৪০ হাজার টাকা যৌতুকের জন্য নির্যাতন করতেন। নির্যাতনের এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধের বিষয়টি উঠে আসায় নিহতের বড়ভাই আদালতে হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ৩ মার্চ মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশকে দেয়া হয়। এ মামলায় ছয়জনকে অভিযুক্ত করা হয়েছিলো।

পুলিশ প্রাথমিক তদন্তের পর ওই বছরের ১৩ জুলাই চার্জশিট গঠন করে আদালতে জমা দেয়। চার্জশিটে আব্দুর রাজ্জাক ও তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় শুনানি চলছিলো। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। আসামি আব্দুর রাজ্জাক জামিন নিয়ে পলাতক রয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

মুন্সীগঞ্জে ২৫ বছর পর দখলমুক্ত হবে 'নয়নের খাল’: মীর শাহে আলম

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর...

ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ

ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট...

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়েই এবারের আসর শুরু করেছিল ব্...

শনিবার রাজধানী ঢাকার যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ

প্রতিদিনই মানুষের কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন হয়। এছাড়া মানুষ ঘুরতেও বিভিন...

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬১ হাজার হাজি

মোট ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি পবিত্র হজ পালন শেষে শুক্রবার পর্যন্ত সৌদি...

হঠাৎ উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি

হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা