সারাদেশ

উজানের পানিতে বিষধর চন্দ্রবোড়া

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ভারী বর্ষণ ও উজানের ঢলে উত্তরাঞ্চলে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এতে তলিয়ে গেছে রাজশাহী অঞ্চলের পদ্মাপাড়ের শত শত ঘরবাড়ি।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী অঞ্চলের পদ্মাপাড়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এদিকে উজান থেকে ভেসে আসা পানিতে চন্দ্রবোড়া, ক্রেইট ও কোবরাসহ বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ ভেসে আসছে বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, এসব সাপ আশ্রয় নিচ্ছে পদ্মা পাড়ের ঝোপ-ঝাড় ও জঙ্গলে। ঢুকে পড়ছে পদ্মা পাড়ের বাড়িঘরে। পদ্মাপাড়ের বাঁধের স্লাবের ফাঁকা জায়গাগুলোতেও আশ্রয় নিচ্ছে। প্রতিদিনই আট থেকে ১০টি করে সাপ পিটিয়ে মারছেন স্থানীয়রা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক বিভাগের অধ্যাপক আবু রেজা জানান, এগুলো বিষাক্ত প্রজাতির সাপ। এসব সাপের বেশিরভাগই চন্দ্রবোড়া। এসব প্রজাতির সাপ সাধারণত চরের বালুতে বসবাস করে। এখন চর ডুবে গেছে। তাই বন্যার পানিতে ভেসে নদীর তীরবর্তী পাড়ে আশ্রয় নিচ্ছে। গত চারদিনে ১৬৩টি সাপ মারার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০৭টিই হচ্ছে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া)। বাকিগুলো ক্রেইট ও কোবরা জাতের সাপ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা