সারাদেশ

ঝগড়ার জেরে ট্রেনের নিচে ঝাঁপ দেন গৃহবধূ 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক যুবক ও গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেলাল হোসেন।

ট্রেনে কাটা পড়ে নিহত সুবর্ণা (২২) সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ চামুরিয়া গ্রামের রশমত মোল্লার মেয়ে ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সোলায়মানের স্ত্রী।

নিহত সোহেল রানা (২৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উত্তর নন্দলালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, সোমবার ভোর ৫টায় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কামাক্ষা মোড় এলাকায় ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে সোহেল রানা নামে এক যুবকের মৃত্যু হয়।

অন্যদিকে, এলেঙ্গা পৌরসভার মুসিন্দা এলাকায় ভাড়া থাকতেন গৃহবধূ সুবর্ণা। তার স্বামী সোলায়মান সেখানে ব্যবসা করেন। একটি এনজিওর ঋণের টাকা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে বেলা ১১টায় রাজাবাড়ি এলাকায় উত্তরবঙ্গমুখী ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। পরে স্থানীয়রা সুবর্ণার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা