সারাদেশ

সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীদেরও কাজ করা দরকার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাাইটি (ডিএবিএস)র উদ্যোগে ৫০টি হত দারিদ্র পরিবরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৩ আগস্ট (সোমবার) জীবননগর হাইস্কুল মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিক মিথুন মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় টিভির সাংবাদিক সাব্বির সামি মুহিত। প্রধান অতিথি উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম।

প্রধান বলেন, দেশের আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নের কাজ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তশালী মানুষের এগিয়ে আসা উচিত।

সাব্বির সামি বলেন, দোস্ত এইডের এ সকল কল‍্যাণমুখী প্রকল্প আরও বেগবান করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, জীবননগর পৌর যুবলীগ সভাপতি শাহআলম শরিফুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা মো: কহিনূর আলম।

এ বিষয়ে কহিনূর আলম বলেন, চুয়াডাঙ্গায় এ ধরনের কর্মসূচি অব‍্যাহত থাকবে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এবলুম বাংলার ম‍্যানেজার হোসাইন আহাম্মেদ, হেড অফ আইটি কাজল হোসেন, সাজু আহম্মেদ, ওমর ফারুক, রমজান আলী, মফিজুল ইসলাম, বিল্লাল হোসেন, অনিম প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা