সারাদেশ

লোকালয়ে ভেসে আসছে বাঘের গর্জন

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার একটি গ্রাম হলো গোলাখালি। গত চার দিন আগে রাত ১১টার দিকে ওই গ্রামে হঠাৎ বাঘের গর্জন ভেসে আসতে শুরু করে। এতে গ্রামবাসী প্রথমে আঁতকে উঠে। তবে কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে বাঘ গ্রামে ঢুকেনি। মূলত বাঘটি বনেই ডাকছে। গত কয়েক বছরে এমন ঘটনা না ঘটলেও চলতি মাসে ৩ বার বাঘের গর্জন শুনেছেন তারা।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে ওই এলাকায় গেলে এভাবেই কথাগুলো বলছিলেন গ্রামবাসীরা।

বন বিভাগ বলছে, বর্তমানে বাঘের প্রজনন মৌসুম চলছে। এ মৌসুমে বাঘ ও বাঘিনী একত্র হয়। অনেক সময় যখন বাঘ বাঘিনীকে তাড়া করে, তখন ডাকাডাকি করে। তখনই মূলত সেই আওয়াজ লোকালয়ে ভেসে আসে। ২০১৫ সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিলো ১০৬টি। ২০১৮ সালের জরিপে এই সংখ্যা দাঁড়ায় ১১৪টি। ২০২১-২২ সালে সুন্দরবনে বাঘ গণনার পরিকল্পনা রয়েছে। গণনা শেষে বর্তমানে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা জানা যাবে। তবে ধারণা করা যায়, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। বাঘের বিচরণ ও পায়ের ছাপ প্রায়ই লক্ষ্য করা যায়। তাছাড়া বর্তমানে বাঘের প্রজনন মৌসুম শুরু হয়েছে। এ কারণে বাঘের গর্জন অনেক সময় লোকালয়ে ভেসে আসছে। কয়েক বছর আগে বাঘের এমন বিচরণ দেখা যায়নি। চার বছর আগে বাঘশুমারি করা হয়েছিলো, তখন সুন্দরবনে বাঘ ছিলো ১১৪টি। তবে এখন এই সংখ্যা আরও বাড়বে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা