সিংড়া কে গাছের সঙ্গে বেঁধে মারধর ঘটনায় ইউপি সদস্য মখলেছুর রহমান
সারাদেশ

গাছের সঙ্গে বেঁধে মারধর, সেই ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় কৃষককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্য মখলেছুর রহমানকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী। এর আগে নির্যাতিত কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী ইউপি সদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।

গত রবিবার (২২ আগস্ট) সকালের দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে। জানা গেছে, উপজেলার শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ওই ইউপি মেম্বারের আমন ধান ক্ষেতে প্রবেশ করেন। এ সময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১ টি গরু বেঁধে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুজন কৃষক উপস্থিত হলে, ইউপি মেম্বার কৃষক বেলায়েতকে (৬০) গাছের সাথে বেঁধে রাখেন এবং অপর কৃষক শাহাদতকে (৭০) লাঠি দিয়ে পেটান। পরে বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হন।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদেরকে গ্রামে ধরা হয়েছিল। ২/১ টি লাঠি দিয়ে মারার কথা স্বীকারও করেন তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, কৃষক কে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্য মখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা