সারাদেশ

নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে নিখোঁজ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির একমাত্র সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। তারা সিলেটে বসবাস করতেন।

জানা গেছে, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হন। নদীতে একটি স্পিডবোট যাওয়ার সময় বড় ঢেউ সৃষ্টি হলে তাদের নৌকাটি নদীতে ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা