সারাদেশ

পাচারকালে খরগোশ, ভোঁদড় ও ঈগল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে দুইটি ভোঁদড়, ছয়টি খরগোশ ও একটি ঈগল পাখি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি কার্যালয়ে উদ্ধার হওয়া এসব বন্যপ্রাণী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারিরা এসব বন্যপ্রাণী সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলো। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। বনবিভাগের কাছে এসব বন্যপ্রাণী হস্তান্তর করা হয়েছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। দুইটি ভোঁদড়, ছয়টি খরগোশ ও একটি ঈগলকে বন বিভাগের আওতায় নেয়া হয়েছে। এগুলো দ্রুত সুন্দরবনের ভেতর উন্মুক্ত করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা