সারাদেশ

যত্রতত্র ময়লা ফেললে গুনতে হবে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে গুনতে হবে জরিমানা। প্রথম দিন সতর্ক করে দেয়া হবে, দ্বিতীয় দিন থেকে করা হবে জরিমানা।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক আরিফুর রহমান।

তিনি জানান, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রুখতে ময়মনসিংহ নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে ৫০টি সিসি ক্যামেরা। মেয়র ইকরামুল হক টিটু এ উদ্যোগ নিয়েছেন। নগরীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে সপ্তাহ খানেক আগে থেকেই। এরই মধ্যে ২৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মাঝে বাকি ২৫টি স্থাপনের কাজ শেষ হবে।

তিনি আরও জানান, বিভিন্ন সময় প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতনতার পাশাপাশি বর্জ্য ফেলার নির্দিষ্ট সময় বেঁধে দিলেও মানুষ তা মানতে উদাসীন। বিষয়টি নিয়ে সিটি করপোরেশন বিব্রত। তাই সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। সপ্তাহ খানেকের মধ্যে এ কাজ শেষ হবে। বিষয়টি নগরবাসীকে জানানোর জন্য মাইকিং, সভা-সমাবেশ ও ক্যাবল টিভিতে প্রচারণা করা হবে। এরপর ময়লা ফেলার জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হবে। এই নির্দেশনা কেউ অমান্য করলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জরিমানা করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

৪৫ বছরের পর পুরুষদের জন্য সতর্কবার্তা !

ভারতীয় উপমহাদেশে পুরুষদের মধ্যে প্রোস্টেট-সংক্রান্ত রোগ, বিশেষ করে প্রোস্টেট...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ট্রাফিক শৃঙ্খলায় ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা । ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা