সারাদেশ

সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস খালে

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের ঘাগড়া নামকস্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার নলুয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ইসরাত (৭), তোয়াবপুর গ্রামের তোয়াব আলীর ছেলে আবুল বাসার (৬০), পিলগিরি গ্রামের ইয়াসিনের স্ত্রী খাদিজা (৩১), কালচোঁ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৬২), হোমনা থানার লতিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২০) ও অলি উল্লাহের ছেলে সালাউদ্দিন (২২)।

জানা গেছে, ওই এলাকায় বিপরীতমুখী বিআরটিসি একটি বাসটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা পরিবহনের আরেকটি বাস। এতে ১৫ জন আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা