সারাদেশ

‘টিকা দিইনি, অভিনয় করেছি’

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার হোমনায় ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলামের টিকা প্রয়োগের পোজ দেওয়া একটি ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে অপপ্রচার করা হচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ওই ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো আমার ইউনিয়ন পরিষদেও গত ৭ আগস্ট জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওইদিন আমি সরকারের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে ভ্যাকসিনেটর টিকা দেওয়ার পর ওই খালি সিরিঞ্জটি হাতে নিয়ে টিকা দেওয়ার পোজ দিয়ে একটি ছবি তুলি।

পরে ওই ছবিটি আমার ভাতিজা কাউসার ফেসবুকে আপলোড দেয়। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে প্রতিহিংসাবশত এই ছবিটির তাৎপর্য ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায় এবং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করে।’ সাংবাদিকদের মাধ্যমে তিনি এর সঠিক চিত্র তুলে ধরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ভূমিকা রাখার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– ভাষানিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আবু কালাম, ৬নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আমিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা