সারাদেশ

টাঙ্গাইলে অস্ত্রসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,টাঙ্গাইল : টাঙ্গাইলে দুটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ সদর পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত কাউন্সিলর একই ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদ।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি দেলোয়ার হোসেন বলেন, পৌরসভার সামনে থেকে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল মোর্শেদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসা থেকে দুটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা