সারাদেশ

জালে উঠে এলো চিকিৎসকের নিথর দেহ

জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ চিকিৎসক অমিত কুমার সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের খিরু নদীতে স্থানীয় জেলেদের জালে উঠে আসে তার মরদেহ।

ডা. অমিত সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। গাজীপুর মহানগরীর মৃত দুলাল রায়ের ছেলে তিনি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ভালুকা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নৌভ্রমণে বের হন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কয়েকজন কর্মী। এক পর্যায়ে নৌকা নিয়ে তারা পাশের শ্রীপুর উপজেলায় চলে যান। সেখান থেকে খিরুনদী দিয়ে ফেরার পথে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকায় পৌঁছান। সেখানে রাত ৮টার দিকে বিপরীতগামী একটি বালুভর্তি ট্রলারের (বলগেট) সঙ্গে তাদের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় নৌকা থেকে যাত্রীরা পানিতে পড়ে যান। পরে অনেকেই সাঁতরে উঠে আসতে পারলেও চিকিৎসক অমিত কুমার ও তানভীর নামে একজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা তাদের উদ্ধারে কাজ শুরু করে। রাত ১২টার দিকে তানভীরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আজ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে আধ কিলোমিটার দূরে অমিতের নিথর দেহ জেলেদের জালে উঠে আসে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজ আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা