সারাদেশ

অল্প বৃষ্টিতে স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স অল্প বৃষ্টিতেই পানিতে ভরে যায়। ভারী বৃষ্টি হলে হাসপাতাল প্রাঙ্গণ পানিতে থই থই করে পানিতে। এসময় হাসপাতালে আসা, ভর্তি থাকা রোগী এবং তাঁদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক ও নার্সসহ সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। হাঁটু পানি ভেঙে তাঁদের হাসপাতালে আসা যাওয়া করতে।

গফরগাঁও উপজেলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুধু গফরগাঁও উপজেলাই নয়, পার্শ্ববর্তী, নান্দাইল ও ত্রিশাল উপজেলার একাংশ এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি বড় অংশ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থাকেন। এ অবস্থায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগের শিকার হন। ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং হাসপাতালটি সড়কের তুলনায় নিচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়।

গফরগাঁও হাসপাতালে ভর্তি রোগীর স্বজন হুমায়ুন কবীর জানান, তাঁর বোন মহিলা ওয়ার্ডে ভর্তি আছে। এই কয়দিন বৃষ্টিতে হাসপাতালের ভেতরের রাস্তায় পানিতে সয়লাব। এ সময় বৃষ্টি আর ড্রেনের নোংরা পানির ওপর দিয়ে আসা যাওয়া করতে হয়েছে তাঁকে।

পৌর এলাকার গৃহিণী আসমা আক্তার বলেন, হাসপাতালে গিয়েছিলাম টিকার খোঁজে। আসার সময় বৃষ্টির কারণে হাটু পানির ওপর দিয়ে হেঁটে আসতে হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বছর গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের খান বাহাদুর ইসমাইল রোড (কেবিআই সড়ক) সম্প্রসারণ ও উঁচু করে পাকাকরণের ফলে সড়কের পানি অপেক্ষাকৃত নিচু এলাকা দিয়ে গড়িয়ে যাওয়ায় হাসপাতালসহ আশপাশের আবাসিক এলাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

হাসপাতাল রোডের ব্যবসায়ী রতন মিয়া জানান, সামান্য বৃষ্টিতে হাসপাতালের সামনে পানিতে একাকার হয়ে যায়। আর ভারী বৃষ্টি বেশি হলে হাসপাতালের চত্বরসহ পুরো হাসপাতালটি পানিবন্দী হয়ে পড়ে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, বৃষ্টি হলে ডাক্তার, নার্স, রোগীসহ সকলেই সমস্যায় পড়েন। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পৌর মেয়রকে অবহিত করা হয়েছে। একটি বড় পরিসরে ড্রেনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. তাজুল ইসলাম বলেন, বৃষ্টিতে হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। অদূর ভবিষ্যতে পৌর এলাকার মাস্টার প্ল্যানে সমস্যাটি অন্তর্ভুক্ত করে সমাধানের চেষ্টা করা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা